১২ অক্টোবর ২০১১ - ২০:৩০

গাদ্দাফী’র পঞ্চম পুত্র আল-মো’তাসিম গাদ্দাফী বিরোধী সৈন্যদের হাতে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারের পর তাকে লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বিনগাজীতে স্থানান্তরিত করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল ঘোষণা করেছে যে, তারা সের্‌ত শহর হতে স্বৈরাচারী মুয়াম্মার গাদ্দাফী’র পুত্র মো’তাসিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান জেনারেল আব্দুল্লাহ নাকের সের্‌ত হতে মো’তাসিমের গ্রেপ্তারের খবর সত্যায়িত করেছেন। মো’তাসিম সের্‌ত শহর থেকে পলায়নের সময় গ্রেপ্তার হয় বলে জানা গেছে।

আল জাজিরার বরাত দিয়ে জানা গেছে যে, এদেশের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের অপর একটি সূত্র ঘোষণা করেছে : মো’তাসিমকে জিজ্ঞাসাবাদের জন্য বিনগাজীতে স্থানান্তরিত করা হয়েছে।

এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, মো’তাসিম তার পরিবারের সাথে গাড়ীতে করে সের্‌ত শহর হতে পলায়নের সময় গ্রেপ্তার হয়।

বলা হচ্ছে যে, এ খবর ছড়িয়ে পড়ার পর কয়েকটি শহরের জনগণ উল্লাশ করেছে। সংবাদসূত্র সমূহের বরাত দিয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয়েছে যে, সের্‌ত শহর অতিশীঘ্রই বিপ্লবীদের দখলে চলে আসবে।#